1. gangchil24@gmail.com : gangchil :
  2. gangchilbd@gmail.com : gangchilbd :
  3. testbd@gmail.com : testbd :
শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ১১:২২ অপরাহ্ন

২৩ তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিয়েছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর

  • প্রকাশের সময় : শুক্রবার, ২১ আগস্ট, ২০২৬
  • ৬ বার পঠিত

স্পেশাল করেসপনডেন্ট

বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ গ্রহণ করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) সাবেক মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আজ শুক্রবার (২১ আগস্ট) সন্ধ্যা ৭:৩০ মিনিটে রাষ্ট্রপতির কার্যালয় বঙ্গভবনের দরবার হলে আয়োজিত এক অনুষ্ঠানে তাকে এই শপথবাক্য পাঠ করানো হয়।

এসময় ভারপ্রাপ্ত স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে শপথবাক্য পাঠ করান।

এর আগে বৃহস্পতিবার সংসদ সদস্যদের ভোটে প্রতিদ্বন্দ্বী ১১ দলীয় জোট মনোনীত প্রার্থী কর্নেল (অব.) অলি আহমেদকে হারিয়ে তিনি রাষ্ট্রপতি নির্বাচিত হন।

নির্বাচনে মির্জা ফখরুল ২৫৫টি ভোট পান। অন্যদিকে জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় জোটের সমর্থিত প্রার্থী অলি আহমেদ পান ৮৮টি ভোট।

বৃহস্পতিবার দুপুর ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত চলা সংসদের বিশেষ অধিবেশনে ভোটার তালিকায় থাকা ৩৪৯ জন সংসদ সদস্যের মধ্যে ৩৪৩ জন তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। পরবর্তীতে নির্বাচন কমিশন ১৯৯১ সালের রাষ্ট্রপতি নির্বাচন আইনের ১১ ধারা অনুযায়ী মির্জা ফখরুলকে নির্বাচিত ঘোষণা করে একটি গেজেট প্রকাশ করে।

এই ক্যাটাগরির আরও খবর

© স্বত্ব সংরক্ষিত   © ২০২৬   গাঙচিল নিউজ

Theme Customized By Shakil IT Park