
সাহিত্য ডেস্ক
গাঙচিল উত্তরা শাখার আয়োজনে ছান্দসিক কবি শাহী সবুরের জন্মোৎসব উপলক্ষে বিশেষ এক সাহিত্য আসর অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১৯ জুন) বিকেলে ঢাকার উত্তরায় গাঙচিল ঢাকা উত্তরা শাখার আয়োজনে কবি শাহী সবুরের জন্মোৎসব উপলক্ষে সাহিত্য আসর অনুষ্ঠিত হয়। উত্তরা শাখার সভাপতি বাংলাদেশ পুলিশের অতিরিক্ত ডিআইজি (অব.) এটিএম ফারুক আহমেদের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন গাঙচিল খুলনা জেলা শাখার সভাপতি সোনালী ব্যাংকের এজিএম মেঠোকবি মফিদুল ইসলাম।
বিশেষ অতিথি ছিলেন গাঙচিল কেন্দ্রীয় কো চেয়ারম্যান বিসিআইসির খুলনা নিউজ প্রিন্ট মিলের এমডি (অব.) মনজু খন্দকার, গাঙচিল কেন্দ্রীয় আইন সম্পাদক এড. এ বি সিদ্দিক, জনতা ব্যাংকের জিএম গাঙচিল কেন্দ্রীয় উপদেষ্টা হাফিজুর রহমান, গাঙচিল উত্তরা উপদেষ্টা দৈনিক ভিন্নমাত্রা পত্রিকার সম্পাদক কবি মাসুম বিল্লাহ, গাঙচিল ঢাকা বিভাগের নির্বাহী সভাপতি কবীর হূমায়ুন, গাঙচিল লেখিকা পরিষদ মহাসচিব শামীমা আকতার, নারী উন্নয়ন সংস্থার সভাপতি নাসরীণ ইসলাম শেলী ও গাঙচিল ঢাকা মহানগর শাখা কমিটির সাধারণ সম্পাদক কবি শাহী সবুর।
অনুষ্ঠানে পাঠ পর্ব ও আলোচনায় অংশগ্রহণ করেন কবি ইসমোতারা মনি, কবি সাদ্দাম বিশ্বাস, কবি মোঃ মোস্তাহিদুর রহমান, কবি সালাউদ্দিন খোকা, কবি শহীদুল্লাহ সরকার, কবি দিলরুবা হোসেন, কবি এমকে সাইদুর ইসলাম, কবি সুমি মনোয়ার ও খান আখতার হোসেন।
অনুষ্ঠানটি পরিচালনা করেন উত্তরা শাখার সাধারণ সম্পাদক এপিএমজি কবি মো. নুরুল হক।
পরিশেষে গাঙচিল ঢাকা মহানগর শাখা কমিটির সাধারণ সম্পাদক কবি শাহী সবুরের জন্মদিনের কেক কাটা হয়।
সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে অনুষ্ঠানটি শেষ হয়।